• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

পিরোজপুরে প্রবাসীর জমি দখলচেষ্টার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
  ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর কেনা জমি দখলচেষ্টা, ঘরের বেড়া ভাঙা ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। তবে অভিযোগ অস্বীকার করে জমিটির মালিকানা দাবি করেছেন অভিযুক্ত সাবেক চেয়ারম্যান। এ ঘটনায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষকে নোটিশ দিয়েছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মামলার বাদী মো. মানিক মিয়া (৬৫) মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আসামিরা হলেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জালাল মিয়া (৬০) ও মো. রতন মিয়া (৫৫)। এ ছাড়া ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি এমপি মামলা নম্বর ১৮৮/২০২৬ (মঠবাড়িয়া) হিসেবে নথিভুক্ত হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মঠবাড়িয়া মৌজার ২১ নম্বর জে এলভুক্ত সাবেক ১৫৬ নম্বর খতিয়ানের ১১৫৬ নম্বর দাগের জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। মানিক মিয়ার দাবি, জমিটি তাঁর ভোগদখলে ছিল। পরে তিনি জমিটি প্রবাসী জাহিদুল ইসলামের কাছে বিক্রি করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ আগস্ট রাত আটটা থেকে পরদিন রাত দুইটার মধ্যে আসামিরা লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ঘরে ঢোকেন এবং আসবাবসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। বাধা দিলে জাহিদুল ইসলামের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

মানিক মিয়া বলেন, নগদ অর্থের প্রয়োজনে তিনি জমিটি জাহিদুল ইসলামের কাছে বিক্রি করে বুঝিয়ে দিয়েছেন। জাহিদুল প্রবাসে থাকায় তাঁর পক্ষে মামলা করেছেন তিনি।

জাহিদুল ইসলামের দাবি, ২০১৮ সালে ৪ দশমিক ২৫ শতাংশ এবং ২০২৫ সালে ৪ দশমিক ৭৫ শতাংশ জমি মানিক মিয়ার কাছ থেকে কিনেছেন তিনি। প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে জমির নামজারিও সম্পন্ন করেছেন। তাঁর অভিযোগ, জমিতে থাকা দুটি ঘর ও মালামাল প্রতিপক্ষ নিয়ে গেছে। জমি কেনার পর থেকে তাঁরা হয়রানি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান জালাল মিয়া বলেন, বিরোধপূর্ণ জমির মালিক তিনি। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ হয়েছে। সালিশের রোয়েদাদে ওই জমিতে মানিক মিয়ার কোনো স্বত্ব নেই বলে উল্লেখ করা হয়েছে। মানিক মিয়া তাঁর প্রাপ্যের চেয়ে বেশি জমি বিক্রি করেছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

শরীয়তপুর জেলা যুবদলের পদ হারালেন আশিক

জালাল মিয়া বলেন, আদালতে দুই পক্ষই নিজেদের কাগজপত্র জমা দেবে। আদালতের রায়ে যা নির্ধারিত হবে, তা তিনি মেনে নেবেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম শনিবার গণমাধ্যমকে বলেন, জমিটি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ রয়েছে। এ আদেশের বিরুদ্ধে জালাল মিয়া উচ্চ আদালতে মামলা করেছিলেন। তবে উচ্চ আদালত মামলাটি খারিজ করে দিয়ে স্থগিতাদেশ বহাল রেখেছেন। জমি নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ দুই পক্ষকে নোটিশ দিয়েছে।

যে আই

  • পুলিশ
এ সম্পর্কিত আরও খবর
ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
পটুয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৫ 
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৫ 
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে পড়ে আহত ৫ 
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে পড়ে আহত ৫ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।